• লাইফস্টাইল

মানসিক চাপ পড়ে চুল

  • লাইফস্টাইল

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : মাথার চুল পড়া সাধারণ একটি বিষয়। তবে অতিরিক্ত চুল পড়লে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে চাপজনিত চুল পড়া অন্যান্য শারীরিক কারণে হওয়া চুল পড়ার চেয়ে একটু আলাদা। তা সঠিকভাবে চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হলে চুল আবার আগের মতো ফিরে পেতে পারেন।

অনেক সময় মানসিক চাপ শেষে আবার কয়েক মাস পরও দেখা দিতে পারে চুল পড়ার সমস্যা। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত মানসিক চাপ কিংবা উদ্বেগ চুল পড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। তিনি বলেন, চুল পড়ার পেছনে বয়স, বংশগতি, হরমোনের পরিবর্তন, ওষুধ কিংবা ‘স্টাইলিং’ কারণও হতে পারে। তবে মানসিক চাপের কারণে চুল পড়া বিশেষ একটি ভাগের মধ্যে পড়ে। 

চাপ বা উদ্বেগজনিত চুল পড়া বিভিন্নভাবে প্রকাশ পায়। যেমন—চুল পাতলা হয়ে যাওয়া, হঠাৎ করে গুচ্ছ গুচ্ছ চুল পড়ে যাওয়া, মাথার কিছু জায়গায় চুল কমে যাওয়া কিংবা গঠনে পরিবর্তন হওয়া।

এ বিশেষজ্ঞরা বলেন, চাপজনিত চুল পড়া সবসময় স্থায়ী হয় না। মানসিক চাপ কমানো গেলে ধীরে ধীরে চুল আগের মতো ফিরে আসতে পারে। এ ধরনের চাপের কারণে এক বা দুই সপ্তাহ চুল পড়তে পারে। তবে যদি কয়েক মাস ধরে একই সমস্যা চলতে থাকে, তাহলে চিকিৎসা করানো দরকার। তখন আর ঘরোয়া যত্নে চুল পড়া কমবে না।

চাপ কমানো গেলে চুল পড়াও কমে আসে। চুলের স্বাস্থ্য ও পুনরুদ্ধার বজায় রাখতে মানসিক চাপ কমানোর জন্য ‘মাইন্ডফুলনেস’ বা মানসিক পূর্ণতা, ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম অপরিহার্য বলে মনে করেন স্বাস্থ্যবিদরা।

 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo