প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে জনগণকে ভূমি সেবা প্রদানের জন্য মন্ত্রণালয় একটি অভিযোগ মনিটরিং শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
ভূমি সেবা সহায়তা কেন্দ্রে নাগরিকরা তাদের মতামত ও হয়রানি সম্পর্কিত অভিযোগ দাখিল করতে পারবেন। এছাড়াও, ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার ১৬১২২-এ ফোন করেও নাগরিকরা অভিযোগ জানাতে পারবেন। এই কলসেন্টার থেকে নাগরিকরা সার্বক্ষণিক সেবা পাবেন। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাশাপাশি, দেশের সব সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরে নাগরিকদের মতামত গ্রহণের জন্য একটি করে মতামত বাক্স বসানো হবে। নাগরিকরা এই বাক্সগুলোতে সেবার মান সম্পর্কে সন্তুষ্টি অথবা হয়রানির অভিযোগ সরাসরি জমা দিতে পারবেন, যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এর প্রতিকার করা হবে।
ভূমি মন্ত্রণালয় আশা করছে, ভূমি সেবায় এই সব পদক্ষেপের মাধ্যমে মাঠ পর্যায়ে দুর্নীতি ও জনগণের হয়রানি অনেকাংশে হ্রাস পাবে। এক্ষেত্রে জনগণের সচেতনতা ও সহায়তা বড় ভূমিকা পালন করবে।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ...
নিউজ ডেস্ক : অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ...
নিউজ ডেস্ক : কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র...
নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন...
নিউজ ডেস্ক : দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলো...

মন্তব্য (০)