• সমগ্র বাংলা

বিজিএমইএর প্রয়াত নেতা আব্দুল্লাহ হিল রাকিবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর উদ্যোগে প্রয়াত বিজিএমইএ নেতা ও টীম গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ হিল রাকিবের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৮ জুলাই) বিজিএমইএর উত্তরায় অবস্থিত মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদুল হাসান বাবু।মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‎
‎সভায় মরহুম আব্দুল্লাহ হিল রাকিবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বিজিএমইএর নেতৃবৃন্দ, শিল্পমালিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীসহ অনেকে উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, রাকিব ছিলেন একজন নিষ্ঠাবান, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের প্রতীক, যিনি দেশের পোশাক শিল্প ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। শেষে উপস্থিত সবাই মরহুমের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo