• অপরাধ ও দুর্নীতি

নবাবগঞ্জে যৌথ বাহিনীর অ‌ভিযা‌নে ১৩২৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে সেনাবা‌হিনী ও নবাবগঞ্জ থানা পুলিশের যৌথ অ‌ভিযা‌নে বিপুল প‌রিমান মাদকদ্রব‌্য উদ্ধার হয়েছে। গতকাল বরিবার (২৭ জুলাই) নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের শংকরখালী গ্রামের জয়পাড়া গালিমপুরগামী সড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেক পোষ্ট চলাকালে জয়পাড়া হতে গালিমপুরগামী একটি মোটরসাইকেলে ২ ব‌্যক্তিকে তল্লাশী কা‌রে শংকরখালী গ্রামের মাহি উদ্দিনের ছেলে ইয়ামুল ইসলাম ইমনের কাছ থেকে ১২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইদিন বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা এরাকায় পরাণ মিস্ত্রির বাড়ির ইছামতি নদীর ঘাটের পাশ থেকে নতুন বান্দুরা গ্রামের মোহন বেপারীর ছেলে শফিকুলের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (২৮ জুলাই) নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শ্রীনগর থানার মদনখালী গ্রামের ইমামুল হোসেন খানের ছেলে কাউসার খানের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট‌্যাবে‌লেট উদ্ধার করা হয়।
আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo