প্রতীকী ছবি
শিক্ষা ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হতে পারে। ওইদিন বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষার ফল প্রকাশের নিয়ম। সে হিসেবে ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হবে। এ পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।
১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। ১১ জুলাই থেকে ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, যা চলে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...
নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...
পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

মন্তব্য (০)