• শিক্ষা

এবার এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে। শনিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, নিয়মানুযায়ী ফল প্রকাশের সময়সীমা ৩০ দিন। সেই হিসাবে আগামী মাসের মধ্যভাগেই ফল প্রকাশ করা হবে।

গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। ফলাফল নিয়ে যারা অসন্তুষ্ট ছিলেন, তারা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে নির্ধারিত বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। 

বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণ বলতে কোনো উত্তরপত্র নতুন করে মূল্যায়নের সুযোগ নেই। এখানে কেবল উত্তরপত্রে প্রাপ্ত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা, কিংবা কোনো উত্তর ভুলক্রমে মূল্যায়নের বাইরে রয়ে গেছে কি না—তা যাচাই করা হয়। সেসব ক্ষেত্রে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী জানান, শুধুমাত্র টেলিটক সংযোগ থেকেই রিভিউর আবেদন গ্রহণ করা হয়েছে। আবেদন পাঠানোর পর শিক্ষার্থীদের কনফার্মেশন মেসেজের মাধ্যমে ফি কর্তনের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

 

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo