• রাজনীতি

ঐক্য মানে এই নয় যে অন্ধভাবে কারও দালালি করবো: সারজিস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফ্যাসিস্টবিরোধী চব্বিশের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

তবে সারজিস বলেন, ঐক্যবদ্ধ মানে এই নয় যে, আমরা কারও অন্ধভাবে দালালি করবো। কেউ যদি চাঁদাবাজি করে আমরা মুখের ওপর বলবো। কেউ যদি সিন্ডিকেট চালায়, আমরা সেটাও বলবো। কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের লড়াই চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা থাকবে। কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি। তাহলেই আগামীর বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে রূপ না নেয়। ইনশাআল্লাহ ফ্যাসিস্টবিরোধী চব্বিশের শক্তি ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।

মন্তব্য (০)





image

ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব...

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

image

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও বিরোধীদলীয় নেতা আমির...

image

গ্রামগঞ্জের লাখ লাখ নেতাকর্মীকে হত্যা করা ছাড়া এরশাদের আদ...

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়া...

image

ফার্মের মুরগীরা রাস্তায় নেমেছিলো বলেই আজ আপনি শিক্ষা মন্ত...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল...

image

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া...

নিউজ ডেস্ক : কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থান...

  • company_logo