ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজা ও ১ টি সিএনজি জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই দুপুরে সদর ইউনিয়নের এলএসডি গোডাউনের গেটের সামনে রৌমারী টু জামালপুর গামী পাকা রাস্তার উপর সিএনজি চালক- শেরপুর জেলার বকসিগঞ্জ থানাধীন মালিরচর এলাকার মোঃ সাজু মিয়া (৪১) ও কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন পাথরডুবি এলাকার মোঃ সবুজ মিয়া (২১)কে স্থানীয় জনসাধারণের সহোযোগিতায় ৪ (চার) টি ট্রাভেলস ব্যাগের ভিতরথেকে ৭ (টি) ইনটেক প্যাকেটে মোট= ২৮ (আটাশ) কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রৌমারীতে সিএনজিতে মাদক পরিবহনের সময় স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে ২ জন মাদক কারবারিকে ২৮ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এই সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...
নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

মন্তব্য (০)