• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সহ আটক ৩ : ভ্রাম্যমান আদালতে জেল

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। 

এ সময় তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে ১শত টাকা অর্থদণ্ড ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। অপর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

আটককৃতরা হলেন, চাটমোহর পৌর সদরের দোলবেদিতলা এলাকার মনোরঞ্জন দত্তর ছেলে মাদক ব্যবসায়ী দিলীপ দত্ত (৫৮), হান্ডিয়াল খন্ধপাড়া এলাকার নবির উদ্দিন এর ছেলে মাদক সেবী আব্দুল মমিন (৩৮) ও ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া এলাকার মানিকুল্লাহ সরকারের ছেলে মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৫৫)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে দিলীপ দত্ত অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ বিক্রি, প্রয়োজনে হোম ডেলিভারি পর্যন্ত করে আসছিলেন। আমরা দীর্ঘদিন ধরে তার উপরে নজর রেখে ছিলাম। বগুড়া, দর্শনা সহ বিভিন্ন অঞ্চল থেকে দেশি-বিদেশি মদ চাটমোহরে নিয়ে এসে নিজ বাড়ি থেকে বিক্রি করতো দিলিপ। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের কর্তা বাবুরাও তার নিয়মিত খদ্দের ছিলেন। আমরা তার মাদক সেবনের লাইসেন্সটি বাতিল করে দিব। সে ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ড করতে পারবেনা। অপরদিকে অন্য দুই মাদক কারবারিকে নিজ নিজ এলাকা থেকে গাজা ও হিরোইন সহ আটক করা হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, চাটমোহর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে। আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। মাদকদ্রব্য যুব সমাজ সহ সকলের ব্যাপক ক্ষতি করে তাই চাটমোহর থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা সচেষ্ট থাকবো। ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সাথে মাদক কারবারি দিলীপ ও তার পরিবার কে সাবধান করে দেওয়া হয় ভবিষ্যতে এই পরিবারের যে কেউ এই সকল কর্মকান্ডের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo