• জাতীয়

জুলুমের পরিণতি নিয়ে যা বললেন আজহারী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী জুলুম ও অবিচারের পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসের কঠোর সতর্কবার্তা ফেসবুকে শেয়ার করেছেন।

সোমবার (১৪ জুলাই) দুপুরের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই সতর্কবার্তা শেয়ার করেন।

সুরা আশ-শুরার ৪২ নং আয়াত উদ্ধৃত করে মিজানুর রহমান আজহারী লিখেছেন, যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।

পোস্টটির সঙ্গে একটি ছবিও যুক্ত করেন তিনি, যেখানে দুটি গভীর তাৎপর্যময় হাদিস তুলে ধরা হয়। হাদিস দুটি হলো—

১. রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কেয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার হবে।’ (সহিহ বুখারি: ৬৫৩৩)


২. ‘কেয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে চুল ও মাথা ধরে নিয়ে আসবে। তার ঘাড়ের রগ থেকে রক্ত বের হতে থাকবে। সে বলবে, ‘হে আমার প্রতিপালক! এ লোক আমাকে হত্যা করেছে।’ (সুনানে তিরমিজি: ৩০২৯)

প্রসঙ্গত, এই পোস্টে আজহারী সমাজে ক্রমবর্ধমান অবিচার, হত্যা ও সহিংসতার বিরুদ্ধে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাইকে সতর্ক করেছেন। 

 

মন্তব্য (০)





image

বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পি...

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ফলে ক্রমবর্ধমান...

image

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আল...

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর...

image

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়...

image

‎বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান

নিউজ ডেস্কঃ চীনের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ...

image

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিম...

নিউজ ডেস্কঃ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আম...

  • company_logo