• লিড নিউজ
  • জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবেঃ রিজওয়ানা হাসান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্ববর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে।’

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা মূলত চায়না ও বাংলাদেশ এ দুই দেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিয়ে দুই দেশরই সম্মতি লাগবে। এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি।’

তিনি বলেন, ‘১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনা প্রথমে সরকারের কাছে যাবে এবং পরে ইআরডির মাধ্যমে চূড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে গেলে, বিস্তারিত রিপোর্ট করলে, শুরু হবে এর বাস্তবায়নের কাজ।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তর শেষে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়ক পথে কুড়িগ্রামের উদ্দেশে রাওনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

আদ্–দ্বীনে মারা যাওয়া ৬ শিশুর কক্ষে কী পেয়েছেন, জানালেন স...

নিউজ ডেস্ক : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্–দ্বীন হাসপা...

image

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থে...

image

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর নজরদারি চলছে: সড়কমন্ত্রী

নিউজ ডেস্ক : বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে সড়ক পরিবহণ ও স...

image

পরিচ্ছন্ন উপায়ে কুরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব...

image

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থে...

  • company_logo