• লিড নিউজ
  • জাতীয়

ক্ষণে ক্ষণে যারা বক্তব্য বদল করছে তাদের দিকে খেয়াল রাখুনঃ তারেক রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মিডফোর্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারীকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনায় সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কি না সে প্রশ্নও রাখেন তিনি। তিনি বলেন, অন্যায়কারীরা কোনো দলের হতে পারে না।

আজ শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশান-২-এর হোটেল লেকশোর-এ জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন।

দেশে সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, নন ইস্যু জিনিস নিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে। দেশ কারো একক সম্পত্তি না৷ দেশের মধ্যে কারা কী করছে, কী ভূমিকা রাখছে, অতীত-বর্তমানে কি বলেছে এখন কী করছে সেটির বিষয়ে নজর রাখুন। ক্ষণে ক্ষণে যারা বক্তব্য বদল করছে তাদের দিকে খেয়াল রাখুন৷ ষড়যন্ত্র আরও জোরেসোরে হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিতাম দেশ পরিচালনা করতে। ৩ মাস আগেই জুলাই সনদের বিস্তারিত দিয়েছে বিএনপি। কেনো এখনও দিচ্ছে না সেটা সরকারের বিষয়।

তিনি বলেন, আমি আজকে থেকে নয় মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে। আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি।

যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তারেক রহমান।

মন্তব্য (০)





image

বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পি...

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ফলে ক্রমবর্ধমান...

image

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আল...

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর...

image

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়...

image

‎বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান

নিউজ ডেস্কঃ চীনের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ...

image

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিম...

নিউজ ডেস্কঃ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আম...

  • company_logo