• লিড নিউজ
  • জাতীয়

মিটফোর্ড হত্যাকাণ্ড: আসামি টিটন গাজীর ৫ দিনের রিমান্ড

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার টিটন গাজীর ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শনিবার (১২ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. নাসির উদ্দীন টিটন গাজীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি টিটন গাজী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি ঘটনায় জড়িত অন্যান্য আসামির পরিচিত। এজাহারনামীয় অন্যান্য আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহসহ এজাহারে অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনার ধারাবাহিকতা, পরিকল্পনা, প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র-সরঞ্জামাদি উদ্ধার করা সম্ভব হবে।

এর আগে শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে টিটন গাজীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। সোহাগ হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র মামলা।

মন্তব্য (০)





image

‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ‘ক্ষমতা সীমিত’ ...

image

বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ...

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও নেপালের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত...

image

পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস...

নিউজ ডেস্ক : হাম রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চি...

image

রাতের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ ...

image

কুরবানি ঈদ ঘিরে বাজার অস্থির করতে মরিয়া ব্যবসায়ী সিন্ডিকেট

নিউজ ডেস্ক : রোজা-ঈদসহ কোনো ধর্মীয় অনুষ্ঠান এলে দেশে একশ্রেণ...

  • company_logo