• সমগ্র বাংলা

২৪-এর জুলাই আন্দোলনে শহীদ হওয়া বীরদের রক্ত কখনো বৃথা যাবে নাঃ নওগাঁ জেলা প্রশাসক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন ২৪-এর জুলাই আন্দোলনে শহীদ হওয়া বীরদের বুকের তাজা রক্তকে কখনো বৃথা যেতে দেওয়া হবে না। নতুন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এই শহীদদের চিরস্মরণীয় করে রাখতে দেশব্যাপী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। ২৪-এর ৫আগস্টে কি হয়েছিলো ২৪-এর গণঅভ্যুত্থানে নওগাঁর কারা শহীদ হয়েছেন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের পেছনে যে গল্প লুকিয়ে আছে সেই গল্পকে নতুন প্রজন্মরা নির্মিতব্য এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে জানতে পারবে। এছাড়াও শহীদ পরিবারের সদস্যরা প্রতিবছর স্মৃতিস্তম্ভের মাধ্যমে তাদের সন্তান ও স্বজনদের স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতে পারবেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে “জুলাই স্মৃতিস্তম্ভ” নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। নির্মাণ কাজের উদ্বোধন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। গণপূর্ত অধিদফতর এই স্মৃতিস্তম্ভর ডিজাইন করেছে। পুরো দেশের মতো নওগাঁতেও গণপূর্ত বিভাগ এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ করছে। আগামী ৫আগস্টের মধ্যে কাজ শেষ হবে এবং ৫আগস্টে আনুষ্ঠানিক ভাবে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নওগাঁর ৯জন শহীদ হয়েছেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনসহ প্রশাসনের কর্মকর্তা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo