• লিড নিউজ
  • শিক্ষা

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

 নিউজ ডেস্কঃ দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার পর শিক্ষা বোর্ডগুলো থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী জেলায় অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দুই উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এমন অবস্থায় কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। 

অন্য আটটি সাধারণ বোর্ডে উক্ত তারিখের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

এ দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই তারিখের আলিম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হলো।

অপর দিকে কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই তারিখের সব পরীক্ষা স্থগিত করা হলো।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কমেছে।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাস করা সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo