• শিক্ষা

আজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিচ্ছেন সেই আনিসা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মায়ের অসুস্থতার কারণে এইচএসসির প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারেনি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা। তবে আজ রোববার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

গতকাল শনিবার বিকেলে আনিসার কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ বলেন, ‘আমাদের সবচেয়ে সিনিয়র শিক্ষক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠানো হয়েছিল। তিনি গিয়ে খোঁজ নিয়েছেন। তখন আনিসার মা ঘুমিয়ে ছিলেন। তবে পরে জানা গেছে, তার মা এখন বেশ ভালো আছেন।’

তিনি জানান, আনিসার মা অসুস্থ হওয়ায় তাকে স্থানীয় সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল বলে দাবি করেছে ছাত্রীটি। তবে তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র নেই।

ঘটনার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে জানিয়ে অধ্যক্ষ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

আনিসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ও মানবিক বিভাগের শিক্ষার্থী। টেস্ট পরীক্ষায় দুই বিষয় ফেল করেছিল। তারপরও তাকে মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের কলেজ থেকেই সে এসএসসি পাস করেছে।’

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে গত ২৬ জুন। প্রথম দিন সারাদেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। আনিসার পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুরের সরকারি বাংলা কলেজ। তবে দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। কেন্দ্রে ঢুকতে না পেরে সে কান্নায় ভেঙে পড়ে। এ সময় তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে অনেকে আবেগাপ্লুত হন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি মানবিক বিবেচনায় দেখা হবে।

আজ রোববার এইচএসসি ও সমমানের তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের আওতায় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডের আলিমের আরবি সাহিত্য এবং কারিগরি শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আলিমের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। কারিগরি বোর্ডের ইংরেজি পরীক্ষাটি শুরু হবে দুপুর ২টায়, শেষ হবে বিকেল ৫টায়।

 

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo