• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছেঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের হামলার পর তার দেশ যুক্তরাষ্ট্রকে এখন আর বিশ্বাস করতে পারছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব আসলে ছিল ইসরায়েলি হামলার জন্য একটি কৌশলমাত্র।

শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে কূটনীতিকে বিশ্বাসঘাতকতা করেছে। তারা যদি সত্যিই সমাধানের জন্য আলোচনা চায়, তাহলে তা প্রমাণ করতে হবে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব ইসরায়েলের হামলার জন্য একটি কৌশলগত ছল ছিল। আমরা জানি না, কীভাবে তাদের ওপর আর বিশ্বাস রাখব।’

শুক্রবার রাতে তিনি তুরস্কে পৌঁছান। শনিবার (২১ জুন) সেখানে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ জাতির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে মুসলিম বিশ্বের পক্ষ থেকে একটি যৌথ প্রতিক্রিয়া গঠনের চেষ্টা হবে।

ইস্তানবুলে ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে আরাঘচি বলেন, ‘আমি এই সুযোগের পূর্ণ ব্যবহার করব, যাতে নিরপরাধ ও ন্যায়সঙ্গত ইরানি জনগণের কণ্ঠস্বর বিশ্ববাসীর কাছে পৌঁছানো যায়।’

তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথেও তার সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য (০)





image

১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে জে পি নাড্ডার আশ্বাস

নিউজ ডেস্ক : সিজেপি’র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিজেপির শীর্ষস্থান...

image

ভারতের শিক্ষামন্ত্রী কি আন্দোলনের মুখে পদত্যাগ করছেন?

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে তীব্র আন্দোলনের মধ্যেই ভার...

image

মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়া...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার (২০ জুলাই) ব...

image

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট ও মেট্রো স্টেশন বন্ধ

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে সংসদ অভিমুখে ‘চলো...

image

নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়া’, সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক মন্ত্...

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের মুসলিম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ে...

  • company_logo