• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনা মাটির ২৬২ ফুট নিচে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে, যা ‘ধ্বংস করা কঠিন’।

সংবাদমাধ্যম বিবিসি রেডিও ফাইভের সাথে এক সাক্ষাৎকারে এ পরমাণু বিজ্ঞানী জানান, ইসরায়েল হয়ত হামলা চালিয়ে ফর্দো পরমাণু কেন্দ্রটি দীর্ঘ সময়ের জন্য অকেজো করে রাখতে পারে। তবে তারা এটি পুরোপুরি ধ্বংস করতে পারবে না। তাদের সেই সক্ষমতা নেই। এই কেন্দ্রটি ধ্বংস করতে লাগবে শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমা। যেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে।

তিনি বলেন, "এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘসময়ের জন্য বন্ধ করাতে পারে। আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে।"

ইরানের এই স্থাপনাটি ধ্বংস এখন দখলদার ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

ইরান তাদের ফর্দো পারমাণবিক স্থাপনাটি তৈরি করেছে দেশটি পরমাণু কর্মসূচির অংশ হিসেবে। যেখানে বেসামরিক কাজে পারমাণবিক কার্যক্রম চালাত তারা।

পরমাণু বিজ্ঞানী ডেভিড অলব্রাইট বিবিসি ফাইভকে আরও জানিয়েছেন, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে।

মন্তব্য (০)





image

নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে লেনদেন আছে, এমন শঙ্কায় দুটি চীনা ব...

image

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ...

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘা...

image

হরমুজ অবরোধে চীনের সেমিকন্ডাক্টর খাতে মহাবিপদ

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের প্রেক্ষাপটে চীন বর্তমানে গত কয়েক দ...

image

চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশান...

নিউজ ডেস্কঃ চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন...

image

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানের কাছে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহ না করার জন্য ...

  • company_logo