• জাতীয়

দিনাজপুরের ফুলবাড়ীতে আরোহিসহ মোটর সাইকেল চালক এবং নবাবগঞ্জে ট্রাক চালক নিহত

  • জাতীয়

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে।  আজ মঙ্গলবার ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালকসহ আরোহি এবং নবাবগঞ্জে দাড়ানো ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছে।

ফুলবাড়ী থানার উপ পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ফুলবাড়ীর শিবনগরের রাজারামপুরের ডাঙ্গাপাড়া এলাকায় বিপরিতমূখী ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল চালক এবং আরোহি নিহত হয়েছে।

নিহত চালক আব্দুল মোতালেব (২৭) দিনাজপুরের কাহারোল উপজেলার জয়রামপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। আরোহি সাজু ইসলাম ((৩৩) একই উপজেলার জগন্নাথপুরের আনারুল ইসলামের ছেলে।

চালক আব্দুল মোতালেব ঢাকায় বাই রাইডার হিসেবে জীবিকা নির্বাহ করতো। তারা মোটর সাইকেলে চড়ে ঢাকা যাবার সময় দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়েছে।

এর আগে একই মহা সড়কের গতকাল সোমবার দিনগত মধ্যরাতে নবাবগঞ্জের ভাদুরিয়ার বাজিতপুর এলাকায় দাড়ানো ট্রাকের পেছনে অন্য একটি ট্রাক ধাক্কা দেওয়ায় চালক আল আমিন আলম নিহত হয়েছে।

উপ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনাস্হলে একটি ব্রীজের নির্মান কাজের জন্য ওয়ানওয়ে যানবাহন চলাচলের ব্যবস্হার মধ্যে একইপথ মুখি দাড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয় আরেকটি একটি ট্রাক। এতে চালক আল আমিন আলম দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে।

আল আমিন আলম দিনাজপুরের পাবর্তীপুরের চন্ডিপুর পাঠানপাড়ার হায়দার আলীর ছেলে।

মন্তব্য (০)





image

বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পি...

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ফলে ক্রমবর্ধমান...

image

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আল...

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর...

image

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়...

image

‎বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান

নিউজ ডেস্কঃ চীনের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ...

image

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিম...

নিউজ ডেস্কঃ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আম...

  • company_logo