ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (পরে পাট মন্ত্রণালয়ে যোগদানকৃত) ধনঞ্জয় কুমার দাসকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত আদেশে এ কথা জানানো হয়।
জনপ্রশাসন সচিব বলেন, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে গত ৩১ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক পদে বদলি করা হয়। তিনি সেখানে যোগদানের পর আবারও তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। কিন্তু তিনি জনপ্রশাসনে আর যোগ দেননি। তিনি গত ৩ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর অনুপস্থিতি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮-এর ২(চ) অনুসারে ‘পলায়ন’-এর পর্যায়ভুক্ত অপরাধ।
সরকারি আদেশ অমান্য করে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকায় ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তেজগাঁও থানায় ফৌজদারি মামলা হয়েছে। তাঁকে এ বিষয়ে নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব না দেওয়ায় সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক : দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহা...
নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থা...
নিউজ ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছে...
নিউজ ডেস্ক : জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঈ...

মন্তব্য (০)