• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানি প্রেসিডেন্টকে যে বার্তা দিলেন সৌদি যুবরাজ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

স্থানীয় সময় শনিবার (১৪ জুন) এক টেলিফোন আলাপে দুই নেতা এ অঙ্গীকার করেন।

আরও পড়ুন

হামলার জন্য ভূখণ্ড ব্যবহার করতে দেবে কি-না আজারবাইজান, দিলো পরিষ্কার বার্তা

হামলার জন্য ভূখণ্ড ব্যবহার করতে দেবে কি-না আজারবাইজান, দিলো পরিষ্কার বার্তা

১৫ জুন, ২০২৫

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি ও ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আলাপে যুবরাজ সালমান উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সংঘাতকে উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে, যাতে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানো যায়।’

তিনি তেহরানকে সতর্ক ও বিবেচনার সাথে পদক্ষেপ নিতে আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, ইরান পরিস্থিতি সামলাতে ‘বুদ্ধিদীপ্ত ও পরিমিত’ পদক্ষেপ নেবে।

আলাপে সৌদি যুবরাজ বলেন, ‘পুরো ইসলামি বিশ্ব ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানের পাশে রয়েছে। মুসলিম উম্মাহ আজ নজর রাখছে। আমরা ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি, তবে চাই না সংঘাত আরও বিস্তৃত হোক।’

ইসরায়েলের সামরিক অভিযানে সিনিয়র ইরানি কর্মকর্তারা নিহত হওয়ার পর তেহরান ‘ট্রু প্রমিজ থ্রি’ নামে ব্যাপক পাল্টা হামলা চালায়। এতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। এতে বহু হতাহত এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ফোনালাপে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ‘দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই আমাদের লক্ষ্য ইসলামি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা।’ তিনি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘প্রতিবার সংলাপ ও অগ্রগতির পথে আমরা যখন এগোই, তখনই ইসরায়েল তা সহিংসতার মাধ্যমে বানচাল করে।’

তিনি সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর সৌদি আরব আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চীন সরকারের মধ্যস্থতায় গত বছর সৌদি-ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর এই উচ্চপর্যায়ের আলাপকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

১

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

২

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৩

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

image

জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচাল...

৪

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুত গতিতে...

image

আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হ...

৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বিজ...

  • company_logo