• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের নতুন সেনাপ্রধান আমির হাতেমি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির আদেশে মেজর জেনারেল আমির হাতামিকে ইরানের সেনাবাহিনীর প্রধান (চিফ কমান্ডার) হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এই নিযুক্তির পেছনে তার নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন আয়াতুল্লাহ খামেনি। তার অফিসিয়াল আদেশে বলা হয়েছে, ‌‘সেনাবাহিনীর বিপুল সংখ্যক যোগ্য ও বিশ্বস্ত সদস্য এবং পবিত্র প্রতিরোধ যুদ্ধসহ অতীত অভিজ্ঞতার আলোকে, আপনার নেতৃত্বে সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি, আধ্যাত্মিক ও আদর্শিক ভিত্তি, কর্মীদের কল্যাণ এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সহযোগিতা জোরদার হবে বলে প্রত্যাশা করছি।’

মেজর জেনারেল হাতামি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে সদ্যপ্রয়াত জেনারেল মোহাম্মদ হোসেইন বাগেরীর মৃত্যুর পর, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুররহিম মুসাভিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা। খামেনেয়ী তার সৎ ও মূল্যবান অবদানের জন্য মুসাভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
এর আগে গত শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় বিকেলে সর্বোচ্চ ধর্মীয় নেতার দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল মেজর জেনারেল আবদোলরহিম মওসাভিকে ইরানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ কিছুটা পরিবর্তন এনে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশে আবারও দায়িত্বে কিছু রদবদল আনা হলো।

মন্তব্য (০)





image

‎ইরানের কার্গো জাহাজ আটক যুক্তরাষ্ট্রের, প্রতিশোধের হুঁশি...

আন্তর্জাতিক ডেস্ক: নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করায় ওমান সাগর থেক...

image

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভ...

image

‎স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্র...

নিউজ ডেস্কঃ ইরানের সেনাপ্রধান আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলে...

image

লেবাননে অভিযানের নামে ইসরাইল ‘সাইকোপ্যাথিক’ হামলা চালাচ্ছে

নিউজ ডেস্ক : লেবাননে যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই নজিরবিহীন ...

image

ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি, জরিমানসহ একগুচ্ছ নতুন নির্দ...

নিউজ ডেস্ক : সৌদি আরব হজ মৌসুমকে কেন্দ্র করে নতুন কঠোর বিধিন...

  • company_logo