• অপরাধ ও দুর্নীতি

যশোরে ২ কোটি টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

যশোর প্রতিনিধি : যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ১২টি স্বর্ণের বারসহ লিটন রায় (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। যার ওজন ১.৩৯৭ কেজি এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর একটি টহলদল অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে। আটক লিটন রায় ঢাকা জেলার কোতয়ালী থানার শাখারী গ্রামের মধুসূদন রায়ের ছেলে।

বিজিবি জানায়, লিটন রায় তার জুতার সোলের মধ্যে কৌশলে স্বর্ণের বারগুলো লুকিয়ে বহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, স্বর্ণগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। তার লক্ষ্য ছিল এগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার রয়েছে। এই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন সাফল্যের সঙ্গে বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo