• শিক্ষা

পাবিপ্রবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বিশ্ববিদ্যায়ের প্রধান রাস্তার পাশে কাঠ বাদামের গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। পরে সকলের অংশগ্রহণে বেশকিছু গাছ লাগানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এই কর্মসূচিতে বৃক্ষরোপণ কমিটির লে-আউটের মাধ্যমে পুরো ক্যাম্পাসে পরিকল্পিতভাবে ৭০ প্রজাতির দুর্লভ ঔষধি, বনজ, ফল ও ফুলের এক হাজার গাছ রোপন করা হবে।

বৃক্ষরোপণ উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে গাছ লাগানো শুরু হলো। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের জন্য পুরো ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হবে। ফুল, ফল, বনজসহ সকল ধরনের বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির সাথে যারা জড়িত, তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য।'

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তরে আমরা পরিবর্তন লক্ষ করছি। এই পরিবর্তনের জন্য আপনারা সবাই একসাথে কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তন হচ্ছে। এক সময় এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল, ফলসহ বিভিন্ন ধরনের গাছ লাগানো হবে। সারা দেশ থেকে নানা জাতের গাছের চারা সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো পরিকল্পিতভাবে লাগানো হবে।’
 

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo