ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: রোববার দুপুরে লালমনিরহাট ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দূর্নীতি দমন কমিশন (দুদকের) অভিযান পরিচালিত হয়েছে।
দুদকের কুড়িগ্রাম সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী আকস্মিক এ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাবারের পরিমাণ বাজেটের তুলনায় অনেক কম পাওয়া যায়।প্রতিপিস মাছের ওজন ৯০ গ্রাম হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে ৩০ থেকে ৫০ গ্রামের মধ্যে। তাছাড়াও ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর না থাকা,দালালদের দৌরাত্ম,অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান,রোগী পরিবহনে ট্রলিতে টাকা গ্রহণ সহ বিভিন্ন অনিয়ম দেখতে পান দুদক টিম। এ অভিযানের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোকাদ্দেম,আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সামিরা বেগম উপস্থিত ছিলেন। অভিযান শেষে দুদক টিম লিখিত আকারে এসব অভিযোগ দুদক প্রধান কার্যালয় প্রেরণ করবেন বলে জানান।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...
নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

মন্তব্য (০)