ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মা শান্তি গমেজে (৬৫) ও মেয়ে শিমুল কোরাইয়াকে (৪৫) গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে শনিবার (১৭ মে) সন্ধ্যায় ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে তিরিয়া গ্রামের শান্তি ও তার মেয়ে শিমুলকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা ওই গ্রামের মৃত বার্নাট কোরাইয়ার স্ত্রী ও মেয়ে।
থানা সূত্রে জানা গেছে, অভিযানে তাদের বাড়ির রান্নাঘরের বাঁশের সিলিংয়ের ওপর থেকে চোলাই মদ এবং মদ তৈরির কাজে ব্যবহৃত একটি সিলভারের পাতিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১৪, তারিখ-১৭/০৫/২০২৫)।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...
নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

মন্তব্য (০)