• বিনোদন

এবার দেশ ছাড়ার বিষয়ে যা বললেন সালমান মুক্তাদির

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ দেশ ছাড়ার পরিকল্পনা করছেন জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির। সম্প্রতি এই তারকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল, আর সেখানেই তাকে দেশ ছাড়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায়।

সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান মুক্তাদির। তিনি বলেন, ‘আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।’

বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না।’

দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।’

দেশ ছাড়ার প্রসঙ্গ আবেগ নয়, বরং বাস্তবতার দিয়ে চিন্তা করে বলেছেন বলেও জানান তিনি। তার কথায়, ‘এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।’

মন্তব্য (০)





image

তরুণদের অভিনয় শেখাবেন মোশাররফ করিম

নিউজ ডেস্ক : দীর্ঘদিন মঞ্চে অভিনয় করে পর্দায় নিজের আলাদা জায়...

image

মিমির বিয়ের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ, পাত্রের পেশা নিয়ে চমক

বিনোদন ডেস্ক : এতদিন বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই অভিনেত্রী মিমি চ...

image

মৌসুমীর সঙ্গে সম্পর্ক কীভাবে টিকে আছে, গোপন রহস্য জানালেন...

নিউজ ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সান...

image

‎৪০ তম ফোবানায় বিসিআই-এর অভিষেক—মিউজিক্যাল মেডলিতে মুগ্ধ...

বিনোদন ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল হিলটনে ৪ থেক...

image

যে কারণে অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

বিনোদন ডেস্ক : আগামী বছর বিনোদন অঙ্গনে দুই দশক পূর্ণ করবেন দ...

  • company_logo