• শিক্ষা

প্রজ্ঞাপন জারি না হলে আন্দোলনঃ সাত কলেজের শিক্ষার্থীদের হুঁশিয়ারি

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রজ্ঞাপন জারি না হলে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেছেন, সাত কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনো অগ্রগতি নেই।

শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগসহ পাঁচ দফা দাবি না মানলে ১৯ মে থেকে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

তারা বলেন, যদি রোববার (১৮ মে) পর্যন্ত সাত কলেজের প্রজ্ঞাপন জারি না করা হয়, তবে সোমবার (১৯ মে) থেকে আবারও আন্দোলন শুরু করবেন তারা।

শনিবার (১৭ মে) রাজধানীর ইডেন কলেজে এক সংবাদ সম্মেলনে তাদের পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।

শিক্ষার্থীরা বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো প্রকাশ করতে হবে। এছাড়া এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করতে হবে এবং ২০২৫-২৬ বাজেট বরাদ্দ দিতে হবে।

এসময় তারা বলেন, আমরা এবার জনদুর্ভোগ এড়াতে রাস্তা বন্ধ করে আন্দোলন করব না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ঘেরাও করা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দেয়া পাঁচ দফা দাবি হলো- রোববার (১৮ মে) মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার বানাতে হবে; ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় এবং যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে, এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়য়ের রূপরেখা, লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে। সর্বশেষ আগামী ১৬ জুন নতুন বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাদেশ জারি করতে হবে। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে নির্ধারণ করতে হবে।

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo