• লিড নিউজ
  • জাতীয়

পুশইন না করে বাংলাদেশিদের সঠিক নিয়মে পাঠানোর অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পুশইন নয়, বাংলাদেশি নাগরিকদের সঠিক নিয়মে পাঠানোর অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৭ মে) দুপুরে সুন্দরবনের বয়েসিং চ্যানেলে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারত অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করছে। এ বিষয়ে কূটনীতিকভাবে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারত যেন পুশইন করতে না পারে সেবিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। অবৈধ যেসব ভারতীয়কে বাংলাদেশে পুশইন করা হয়েছে তাদেরকে অবশ্যই ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা জানান, গতকাল শুক্রবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করেছিল ভারত। তবে বিজিবি- আনসারের পাশাপাশি জনগণও সেটা একত্রিতভাবে প্রতিহত করেছে।

সূত্র বলছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে নীরবে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত দুই সপ্তাহে প্রায় সাড়ে তিনশো মানুষকে বাংলাদেশের সীমানায় ঠেলে দিয়েছে দেশটি। দিল্লিকে চিঠি দিলেও তাতে উল্লেখযোগ্য সাড়া মেলেনি। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পাল্টা পুশব্যাকের চিন্তা করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, সীমান্তে ভারতের পুশইন সুপরিকল্পিত ও ন্যক্কারজনক। যথাযথ প্রক্রিয়ায় পুশইন না করায় বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদলিপি পাঠিয়ে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া পুশইন রোধে বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সজাগ দৃষ্টি রাখছে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বা...

image

‎রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গ...

image

‎সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড থেকে দেশ...

image

রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দ...

image

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

  • company_logo