• জাতীয়

সভা চলার মধ্যেই মজুরি বোর্ডের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নিম্নতম মজুরি বোর্ডের সভা চলার মধ্যেই বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। 

এক পর্যায়ে কয়েকজন ভবনের ভেতরে ঢুকে ১৩ তলায় মজুরি বোর্ডের চেয়ারম্যানের সভাকক্ষের সামনে স্লোগান দেন। ভবনের নিচেও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ একাধিক শ্রমিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ চলছে।

সোমবার (২৩ নভেম্বর) সেগুনবাগিচায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনে বেলা ১২টার কিছু আগে নিম্নতম মজুরি বোর্ডের সভা শুরু হয়। কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়ায় সভা এখনো চলছে। বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকে আছেন সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব, আনোয়ার হোসাইন, পোশাক মালিকদের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

পরে বেলা ৩টার দিকে সভা থেকে বেরিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি গ্রহণ করেন।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে সেই সভা স্থগিত হওয়ায় ফের অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। স্থগিত হওয়া এ সভা সোমবার অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য (০)





image

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘...

image

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

২

নিউজ ডেস্কঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আ...

image

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুন...

৩

নিউজ ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর...

image

‎২০২৭ সালের হজ: চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর ‎

৪

‎নিউজ ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্...

image

'বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছে' বক্তব্য স্লিপ অব টাং: ফু...

৫

নিউজ ডেস্কঃ 'ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছ...

  • company_logo