• রাজনীতি

এবার আ.লীগকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর মুখ্য ভূমিকায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১১ মে) ভোরে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগকে নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে হাসনাত পোস্টে বলেন, ‌‘লীগ ধর, জেলে ভর’।

এর আগে, শনিবার রাতে আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসনাত বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ ছাত্র-জনতা ঘোষিত তিন দফার একটি দফা বাকি থাকা পর্যন্তও ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।

তিনি বলেন, ‌‘তিন দফার একটি দফাও বাস্তবায়ন না হলে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা পাঁচ আগস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এই দাবিগুলো আমাদের সংগ্রামের মূলমন্ত্র। এগুলো কোনো রাজনৈতিক ছক নয়, এটি শহীদের রক্তের বিনিময়ে গঠিত দাবি। প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo