• লিড নিউজ
  • জাতীয়

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে তামিমের বক্তব্য

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ চলছে, যার মূল উদ্দেশ্য 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা'। সমাবেশটি শুরু হয়েছে শনিবার (১০ মে) বিকেল তিনটায়। ইতোমধ্যে এতে যোগ দিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

সমাবেশে তামিম বলেন, “চট্টগ্রাম থেকে আর খেলোয়াড় পাচ্ছি না, এ প্রশ্নের উত্তর আমাদের সকলকে দিতে হবে। ১০ কিংবা ২০ বছর আগে চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে অনেক খেলোয়াড় প্রতিনিধিত্ব করতেন। আমি আশাবাদী, আমরা আবারও সেই স্থানটি ফিরে পাবো।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবলসহ বাংলাদেশের অন্যান্য স্পোর্টসে চট্টগ্রাম থেকে আরো অনেক খেলোয়াড় উঠে আসবে।

সমাবেশে তামিম তার উপস্থিতির জন্য জনতার ভালবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান। বিকেল ৫টা নাগাদ তিনি পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান, তখন মাইকে তার উপস্থিতির খবর ঘোষণা করা হয় এবং নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

এদিকে, সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে তামিম একটি মারাত্মক হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বা...

image

‎রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গ...

image

‎সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড থেকে দেশ...

image

রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দ...

image

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

  • company_logo