• লিড নিউজ
  • জাতীয়

আরও ৪ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় দায়ের করা পুলিশের কাজে বাধাসহ চার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৬ মে) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ বলেন, কোতোয়ালী থানার পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ চার মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আদালতে শুনানি হয় ও আসামি চিন্ময় কৃষ্ণ দাস কারাগার থেকে ভার্চুয়াল শুনানিতে যুক্ত ছিলেন। আদালত শুনানি শেষে চার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় সাইফুল নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। 

 

মন্তব্য (০)





image

‎বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বা...

image

‎রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গ...

image

‎সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড থেকে দেশ...

image

রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দ...

image

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

  • company_logo