ফাইল ছবি
নিউজ ডেস্কঃ হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে চলন্ত অবস্থায় মাঝপথে থেমে গেছে ট্রেন। আজ শনিবার (৩ মে) দুপুর দুইটার দিকে কুমিল্লা রেল স্টেশনের আউটারে ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই ট্রেনের নাম বিজয় এক্সপ্রেস। ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী। এদিন বেলা ২টার দিকে কুমিল্লার অশোকতলা রেলগেট এলাকার কাছাকাছি আসলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।
এ সময় যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর বেলা ২টা ৪০ মিনিটের দিকে একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটি কুমিল্লা স্টেশনে এনে রাখে।
কুমিল্লার সাব স্টেশন ইঞ্জিনিয়ার (পথ) মো. লিয়াকত আলী মজুমদার বলেন, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়লে বিকল্প ইঞ্জিন দিয়ে কুমিল্লা স্টেশন আনা হয়। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে গন্তব্য ময়মনসিংহ ছুটে যায়।
তিনি আরও বলেন, এতে প্রায় ৫০ মিনিট বিলম্ব হয়। বিকল হওয়া ইঞ্জিনটি লাকসাম জংশনের দিকে নেয়া হয়।
নিউজ ডেস্কঃ কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বা...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গ...
নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড থেকে দেশ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দ...
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

মন্তব্য (০)