• লিড নিউজ
  • রাজনীতি

জুলাই হত্যাকাণ্ডে অপরাধীদের শাস্তি নিশ্চিতে সরকার বদ্ধপরিকরঃ আসিফ নজরুল

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া-এর ওপর একটি মতবিনিময় সভায় আসিফ নজরুল এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমরা জাতীয় ঐক্যের লক্ষ্যে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠন করবো। কমিশনের কাঠামো ও কার্যপ্রণালী নির্ধারণে একটি টিমসহ আমি এবং প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি। যেখানে এ ধরনের কমিশনের সফল উদাহরণ রয়েছে।

তিনি বলেন, ‘জাতির দীর্ঘদিনের হানাহানি ও বিভক্তি দূর করতে হলে আমাদের অবশ্যই ঐক্যের পথ খুঁজে নিতে হবে। যারা গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের মতো ঘৃণ্য কাজ করেছে, তাদের সংখ্যা খুব বেশি নয়। তবে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি।’

আইন উপদেষ্টা হিসেবে তিনি বলেন, ‘জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে অতীতের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিতে হবে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মধ্য দিয়ে আমরা তা করতে পারব।’

মন্তব্য (০)





image

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজ...

১

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্...

image

‎সরকারের কাজে বাধা ও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে...

২

‎নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর...

image

৫ আগস্ট পরবর্তী সময়ের মতোই পূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে ...

৩

‎নিউজ ডেস্কঃ ৫ আগস্টের পর যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের প...

image

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

৪

নিউজ ডেস্ক : আত্মপ্রকাশের দুই বছরের মাথায় কেন্দ্রীয় কমিটি পু...

image

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জাম...

৫

নিউজ ডেস্ক : প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দ...

  • company_logo