• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনভর উপজেলা প্রকৌশল কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তা, ব্রিজ-কালভার্ট প‌রিদর্শন ক‌রেন দুদকের এক‌টি টিম। এ সময় গত অর্থবছরের উন্নয়ন প্রকল্পের নথিপত্র দেখেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজ সরেজমিন তদন্ত করা হয়। 

কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশনের(দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবহিকতায় উলিপুরেও আমাদের অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব প্রকল্পের অনিয়মের খবর পাওয়া গেছে, সেসব রাস্তা সরেজমিন তদন্ত করে স্যাম্পল করা হচ্ছে। পরবর্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo