ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলামের একটি টিম অভিযান পরিচালনা করেন।এসময় তারা বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র নিয়ে যায়।
অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালানো হয়েছে। গত ৫ বছরের উন্নয়ন কাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে সেসব কাজের জন্য তথ্য যাচাই বাছাই করা হচ্ছে । কোন অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা তা সেসব কাজের বিষয়ে তথ্য চেয়ে নেওয়া হয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...
নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

মন্তব্য (০)