• রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণকর করে গড়ে তুলতে হবে।

এ সময় তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

সভায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলপন্থি চিকিৎসকদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলে ছিলেন—ডা. তোজাম্মেল হক বকুল, অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকার, অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল, ডা. জিয়াউল হক, ডা. আবু মো. আহসান ফিরোজ, ডা. আশরাফুল ইসলাম, ডা. মিজানুর রহমান শামীম প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত চিকিৎসক নেতারা বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচির প্রতি তাদের দৃঢ় সমর্থন এবং ভবিষ্যতেও দলের যে কোনো নির্দেশনায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

তাণ্ডবের পর এবার হাসিনাকে ফেরানোর দাবিতে কোটালীপাড়া আ.লীগ...

১

নিউজ ডেস্কঃ লকডাউনের নামে গোপালগঞ্জে তাণ্ডব চালায় আওয়াম...

image

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

২

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ...

image

‎বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচে...

৩

নিউজ ডেস্কঃ বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

৪

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরি...

image

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ স্ট্যাটাস দেওয়া যুবলীগ নেত্রী ...

৫

নিউজ ডেস্কঃ  ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপন...

  • company_logo