• অপরাধ ও দুর্নীতি

পাবনায় মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসাীয়কে আটক করা হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী, পাবনার এসআই খন্দকার নাজিম উদ্দীন এর নেতৃত্বে দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, মো. জিল্লুর রহমান (৩৫), মোঃ. হৃদয় হোসেন (২৫), মোঃ. রইচ উদ্দিন (৫০), মোঃ. উজ্জল (৩০) ও আব্দুল বারিক (৭০)। তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ. নাজমুন নাহার এর আদালতে হাজির করা হলে তাদের ৩ জনকে ৩০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম করাদন্ড ও অপর ২ জনকে ৩০০ টাকা জরিমানা ও ৬  মাসের  কারাদন্ডাদেশ প্রদান করা হয়। 

পুলিশ জানায়, আটককৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী পাবনার এসআই খন্দকার নাজিম উদ্দীন এর নেতৃত্বে দিনব্যপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

ঘটনার বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী পাবনার এসআই খন্দকার নাজিম উদ্দীন জানান, অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সহ হাতে নাতে আটক হরা হয়। আগামীতেও এমন অভিযান অব্যহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছ. নাজমুন নাহার বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় নয়, আগামীতে এমন অভিযান চলমান থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

image

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল ফেনসিডিল সদৃশ উদ্ধার, আ...

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...

image

ফরিদপুরে মিথ্যা মামলা করার দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের স...

৫

ফরিদপুর প্রতিনিধি : ধর্ষণচেষ্টা ও হামলার মিথ্যা অভিযোগ এনে স...

  • company_logo