• অপরাধ ও দুর্নীতি

পরিচয়পত্র-ওয়াকিটকিসহ বিরামপুরে আটক ভুয়া সেনা সদস্য আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে পরিচয়পত্র এবং ওয়াকিটকিসহ একজন ভুয়া সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আটক করা হয়েছে। আজ বুধবার তার বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এব্যাপারে আজ বুধবার পুলিশ সুপারের পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর পৌরসভার ওয়ার্ড নং-৬ এর শান্তির মোড়ে অভিযান চালিয়ে এক ব্যক্তির দেহ তল্লাসি করে সেনাবাহিনীর পরিচয়পত্র (ID Card) এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। এসময় আরো কয়েকজন পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে সে সেনাবাহিনীর সদস্য নয়। 

পুলিশের ধারনা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতেছিল ওই ব্যক্তিসহ আরো ৩ থেকে ৪ জন। ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল তারা।

উদ্ধারকৃত সামগ্রী জব্দহ আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে  আইনের আওতায় আনা হয়েছে। 

মন্তব্য (০)





image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

১

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

২

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

image

জামালপুরে হত্যা মামলার রহস্য উদঘাটন, লাশ সরানোর অভিযোগে ব...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রায় ১৬ মাস আগে উদ্ধার হওয়া ...

image

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

৪

নিউজ ডেস্কঃ গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফি...

image

জামালপুরে পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ৪৯০ প...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ ত...

  • company_logo