• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত ৩০, আহত অর্ধশত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের এল-ফাশের শহরে আধা-সামরিক বাহিনীর হামলায় ৩০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। 

সোমবার (২১ এপ্রিল) সুদানের স্থানীয় মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এল-ফাশের শহরের আবাসিক এলাকা নিশানা করে হামলা চালিয়েছে আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

স্থানীয় মানবাধিকার কর্মীরা বলেছেন, আরএসএফের নির্বিচার হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর জেনারেলদের মাঝে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। দেশটির বিভিন্ন এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) খার্তুম উত্তর ও রাজধানীর অন্যান্য কিছু এলাকার দখল নিয়েছে।

দীর্ঘদিন ধরে দেশটিতে দুই বাহিনীর চলা সংঘাতে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।  আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সুদানের সেনাবাহিনী ও আরএসএফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। আধাসামরিক বাহিনী জাতিগত নিধন ও নারীদের ওপর পরিকল্পিত যৌন সহিংসতা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া এই সংঘাতে এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যে কারণে দেশটিতে সর্বকালের বৃহত্তম মানবিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে এল-ফাশের শহরে নতুন করে হামলা শুরু করেছে আরএসএফ। শহরের পার্শ্ববর্তী জামজাম এবং আবু শোউক নামের দুটি শরণার্থী শিবিরে আরএসএফের হামলায় ৪০০ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন। এক সপ্তাহ ধরে চালানো এই হামলায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪ লাখ মানুষ। 

মন্তব্য (০)





image

হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি...

১

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ ঠ...

image

ঢাকার জুলাই অভ্যুত্থান এবং দিল্লির যুব ক্ষোভ: বাহ্যিক প্র...

২

‎আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ২০২৪ সালের অভ্যুত্থান এবং...

image

বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্...

৩

‎নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে উন্নত জীবন ও নিরাপত্তার আশায় ঝুঁক...

image

‘হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই’—বিজেপিকে প্রশান্ত ভূষণ

৪

নিউজ ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্...

image

ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে নৈতিকতা হারিয়েছে ইসরাইল: বারা...

৫

নিউজ ডেস্ক : সামরিক শক্তির দাপট দেখিয়ে কখনোই স্থায়ী শান্তি প...

  • company_logo