• রাজনীতি

যারা দেশকে ভালোবাসে তারা দেশ থেকে পালায় না: ডা:শফিকুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে জেলার কালেক্টরেট মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্যে বলেন,যারা দেশকে ভালবাসে তারা দেশ ছেড়ে পালায় না।

তিনি আরো বলেন,প্রয়োজনীয় সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন করা যাবে না। সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনের আয়োজন করতে হবে। বিগত স্বৈরাচারী সরকার ক্ষমতা ধরে রাখার জন্য জামাতের নেতাকর্মীদের উপর দীর্ঘ ১৭ বছর অবর্ণনীয় হত্যা ও নির্যাতন চালিয়েছে। জুলাই গণ আন্দোলন ঠেকাতে ২ হাজার মানুষকে হত্যা করেছে। গুলি চালিয়ে আহত করেছে অসংখ্য মানুষকে। এত জুলুম নির্যাতন চালিয়েও ক্ষমতায় থাকতে পারেনি। তাই আগামীতেও যেন কেউ স্বৈরাচারী হয়ে না উঠতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। লালমনিরহাট তথা উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন,বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, শিল্প কারখানা গড়ে তোলা, মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিও তোলেন তিনি। অবিলম্বে সীমান্তে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে যাওয়া লোকজনের উপর বিএসএফের নির্মম অত্যাচার ,ধরে নিয়ে যাওয়া বন্ধ করার কথা বলেন। এদিকে কোন কোন দলের লোকজন এখন চাঁদাবাজিতে ব্যস্ত। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য লোককে ভোট দেওয়ার অনুরোধ করেন। দেশে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য দলের সকল নেতাকর্মীকে মানুষের দোরগোড়ায় যাওয়ার আহ্বান জানান।লালমনিরহাট জেলা আমীর অ্যাডভোকেট মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সহ রংপুর ও কুড়িগ্রাম ও লালমনিরহাটের নেতৃবৃন্দ।

জনসভায় যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলাগুলো থেকে দলের নেতা ,কর্মী-সমর্থকরা প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মিছিল সহকারে জনসভাস্থলে সমবেত হন। দীর্ঘ ২০ বছর পর এরকম জনসভা কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ দেখা দেয়। কালেক্টরেট মাঠ ছাড়াও অপর দুটি মাঠে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। যার একটি শুধুমাত্র নারীদের জন্য।
 

মন্তব্য (০)





image

‎স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, যোগ্যত...

নিউজ ডেস্কঃ দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আই...

image

‎সরকারের গঠনমূলক সমালোচনা করলে গণমাধ্যম এগিয়ে যাবে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ সরকারের গঠনমূলক সমালোচনা করলে দেশের গণমাধ্য...

image

ঢাকার দুই সিটিতে এনসিপির ‘প্রার্থী বদলের’ নেপথ্যে

নিউজ ডেস্ক : রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ...

image

উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী মহ...

image

‎তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈ...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...

  • company_logo