ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িবহর লক্ষ্য করে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলুচিস্তানের মাস্তুংয়ের শামসাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর দ্য ডনের।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি কালাত যাচ্ছিল। যাত্রাপথে শামসাবাদ এলাকায় সন্ত্রাসীরা গাড়িটিকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায়। ’
বিস্ফোরণে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির তিন সদস্য শহিদ হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা বলা হয়েছে ১৬। তবে মাস্তুংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ইউনাস মাগসি আহতদের সংখ্যা ১৮ বলে জানিয়েছেন।
শহীদ রিন্দ বলেন, আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহতদের মাস্তুং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান বেলুচিস্তান সরকারের এই মুখপাত্র।
নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে পাঁচ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ ঠ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ২০২৪ সালের অভ্যুত্থান এবং...
নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে উন্নত জীবন ও নিরাপত্তার আশায় ঝুঁক...
নিউজ ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্...

মন্তব্য (০)