• শিক্ষা

পবিপ্রবিতে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের উদ্বোধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুসজ্জিত ও আধুনিক সুবিধাসম্পন্ন ট্রেজারার কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল (সোমবার) এক জমকালো আয়োজনে কার্যালয়টির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে কার্যালয়টি আধুনিকায়ন করা হয়। উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফের কাছে কার্যালয়টি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মো. জামাল হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন।

এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, হিসাব বিভাগসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

 

মন্তব্য (০)





image

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

image

‎সকল মাদ্রাসায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি...

নিউজ ডেস্কঃ দেশের সকল স্তরের মাদ্রাসায় আগামী ৫ আগস্ট &l...

image

যেভাবে তৈরি হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র

নিউজ ডেস্ক : চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) বিজ্ঞান বিভাগের একটি বিষয়ের প্রশ্নপত্রে এক...

image

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তরায় শিক্ষার্থীদের...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা ...

image

‎বুধবার লংমার্চ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ...

  • company_logo