• অপরাধ ও দুর্নীতি

নাগেশ্বরীতে স্কুল ব্যাগে মাদক পরিবহনের চেষ্টা, গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুল ব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম রোববার ভোররাতে নাগেশ্বরী পৌরসভাধীন মাল ভাঙ্গা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর স্কুল ব্যাগে করে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ নাগেশ্বরী রায়গঞ্জ রাঙ্গালীর বস এলকার মাদক কারবারি মোঃ আব্দুল গফুর (৪০), মোহাম্মদ শাহানুর আলম (৪৫) ও মোহাম্মদ খোকন মিয়া (২৭)কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন, নাগেশ্বরীর রায়গঞ্জে মাদক কারবারিগণ বিশেষ কায়দায় স্কুল ব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি নাগেশ্বরী থানা পুলিশের হাতে গ্রেফতার হয় । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

 

মন্তব্য (১)





image
image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo