• অপরাধ ও দুর্নীতি

ফুলবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফুলবাড়ী থানার একটি চৌকস টিম গত ২২ মার্চ রাতে ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজাস্থ মাদক কারবারি মোঃ জয়মুদ্দিন (৬৫) এর বসতবাড়ির আঙ্গিনার মাটির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত চারটি পোটলায় ২০ কেজি গাঁজা উদ্ধার উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন, ফুলবাড়ী থানার কাশিপুরে ১ জন মাদক কারবারি গ্রেফতার সহ তার নিজ বসতবাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

মন্তব্য (১)





image
image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

১

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

২

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

image

জামালপুরে হত্যা মামলার রহস্য উদঘাটন, লাশ সরানোর অভিযোগে ব...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রায় ১৬ মাস আগে উদ্ধার হওয়া ...

image

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

৪

নিউজ ডেস্কঃ গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফি...

image

জামালপুরে পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ৪৯০ প...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ ত...

  • company_logo