• সমগ্র বাংলা

স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা করা হয়েছে৷ 

পুলিশ ও স্থানীয় জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে নিজ বাড়িতে স্ত্রী রুবিনা আক্তারের (২০) শরীরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় তার স্বামী শাকিল মিয়া। আগুনে রুবিনার শরীর ৭০ শতাংশ পুড়ে দগ্ধ হয় এসময় রুবিনার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাকিল মিয়া গা ঢাকা দেয়। পরে আহত রুবিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষূ রবিনাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
চিকিৎসক জানান আহত রুবিনার অবস্থা ভাল নয়।এঘটনায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে রুবিনার স্বামী শাকিল মিয়াকে আটক করেছে থানা পুলিশ। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পেট্রল দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

মন্তব্য (৩)





image
image
image
image

জীবননগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবি অধিনায়ক

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...

image

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন...

২

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...

image

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে নতুন ফেইজে কয়লা উত্তোলন শু...

৩

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...

image

নাফনদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...

image

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রা...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

  • company_logo