• সমগ্র বাংলা

বগুড়ায় দ্রুতই চালু হবে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রসহ পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র- তথ্যমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিটিভি সেন্টার চালুর উদ্যোগ নিয়েছিলেন সেটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে শুক্রবার সকালে বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যম ছাড়া একটি রাষ্ট্র ও সমাজ অন্ধকারে নিমজ্জিত থাকবে। গণমাধ্যমের স্বাধীনতা কোন করুণার বিষয় নয় এটি অনিবার্য দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে তাদের কাজ। গণমাধ্যমকে ঢেলে সাজিয়ে তারা সময়োপযোগী অবস্থানে দাঁড় করাতে চান।

সেক্ষেত্রে তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক ইকো সিস্টেমের উপর ভর করে সাংবাদিকতা চর্চা করতে হবে। জবাবদিহিতার সংস্কৃতি আমরা প্রতিষ্ঠিত করব যেখানে মূল্যবোধের পরিবর্তন দরকার। সে লক্ষ্যে সকল গণমাধ্যমে মূল্যবোধ সম্পর্কিত সচেতনতা তৈরীর বিষয়ে প্রধানমন্ত্রী তাদের নির্দেশনা দিয়েছেন।

তিনি আরো বলেন সাংবাদিকদের জন্য নেওয়া এসব উদ্যোগ কোনো দয়া বা অনুদান নয় বরং এটি গণমাধ্যমকে শক্তিশালী করার একটি প্রচেষ্টা। তিনি জানান,বগুড়াবাসী দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো তালিকা করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও তিনি নিয়েছেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, পিছিয়ে পড়া বগুড়া কে উন্নত করতে বিভাগ না হলেও মেট্রোপলিটন সিটিতে রূপান্তরিত করতে হবে। রুমন বলেন, গত ১৭ বছরে সাংবাদিকরা স্বৈরাচারের বিরুদ্ধে কলম দিয়ে লড়াই করেছেন এবং সেই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা সাংবাদিকরা মাথা উঁচু করে বাঁচতে চাই। সাংবাদিকদের সকল যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গণেশ দাসসহ অনেকে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

এছাড়া একই দিন দুপুরের পর কাহালু বেতার কেন্দ্র পরিদর্শনে যান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বগুড়া কাহালু বেতারকেন্দ্রে দ্রুততম সময়ে এফএম রেডিও ও ব্রডকাস্টিং হাউজ নির্মাণের মাধ্যমে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হিসেবে চালু করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের কারণে আলোর মুখ দেখেনি বগুড়া বেতারকেন্দ্র। বর্তমানে এটি রাজশাহী বেতারের রিলে কেন্দ্র হিসেবে চালু রয়েছে। পুন্ড্র সভ্যতার এই নগরীর সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে দ্রুততম সময়ে এএম থেকে এফএম রেডিওতে রুপান্তরের পাশাপাশি এখানে একটি ব্রডকাস্টিং হাউস গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৮ই এপ্রিলের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট থেকে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রতিবেদনও চাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে আনুমানিক ৫০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়নসহ পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে দ্রুতই আলোর মুখ দেখবে বগুড়ার এই বেতার কেন্দ্রটি। পরিদর্শন কালে বাংলাদেশ বেতারের মহাপরিচালক, প্রধান প্রকৌশলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য (০)





image

ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছে...

বগুড়া প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শ...

image

'আমার নাম ব্যবহার করে অন্যায় করলে প্রশ্রয় দেবেন না' ফরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক ইফতার ও দোয়া মাহ...

image

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে শিশুর...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর...

image

নড়াইলে রেললাইনে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ব...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনে আ...

image

পাবনায় আগুনে ঘর-গবাদি পশু পুড়ে সর্বশান্ত কৃষক মোতেলব

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ...

  • company_logo