• অপরাধ ও দুর্নীতি

পাবনায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশি এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ই মার্চ) সকাল দশটার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি মধ্যপাড়া গ্রামে। আটককৃত বৃদ্ধ শমসের আলী (৭২) ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে শমসের আলী খেলার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ছেলে হাশেম আলীর বাড়িতে নিয়ে যায়। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বিকেল পাঁচটার দিকে তার পিতাকে বিষয়টি জানালে তিনি গ্রামবাসীকে সাথে নিয়ে শমসের আলীকে মারধর করে। পরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে রাত নয়টার দিকে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে চাটমোহর থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, এ ঘটনায় অভিযুক্ত শমসের আলীকে মঙ্গলবার রাতেই আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হতে পাঠানো হয়েছে। 

 

 

মন্তব্য (২)





image
image
image

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ...

১

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...

image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

image

বরুড়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

৩

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দু"সহোদর ভাই গ্রেপ্তার, ...

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ব...

image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

  • company_logo