ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলোচিত অর্থপেডিক বিভাগের চিকিৎসক ডঃ শাহিন জোয়ারদার এর উপরে হামলার ঘটনায় প্রধান আসামি মুত্তাকিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মুত্তাকিন পশ্চিম খাবাসপুরের আলমগীর হোসেনের পুত্র।৷ সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
বুধবার দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, কোতোয়ালী থানার পুলিশ উপপরিদর্শক ফাইন ফয়সাল এর নেতৃত্বের পুলিশ দল মুস্তাকিমকে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে গ্রেফতার করে।
তিনি জানান, এই ঘটনায় ৬ জন আসামির মধ্যে এর আগে আরো চারজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুত্তাকিন এর নেতৃত্বে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক ডাক্তার শাহিন জোয়ারদার এর উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে৷ এ ঘটনায় জেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠে।
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...

মন্তব্য (০)